যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
যশোরে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

যশোরের বিভিন্ন কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা প্রথমদিন কলেজে পৌঁছালে কলেজ কর্তৃপক্ষ তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। তারপর তাদের মিষ্টিমুখ করানো হয়।

যশোর সরকারি এম এম কলেজে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জাহিদুল আলম, সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ, প্রভাষক সজিব কুন্ডু ও প্রভাষক শামসুল আলম। এ সময় নবাগত ৬৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

যশোর সরকারি সিটি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহেনা পারভীন। অনুষ্ঠানের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন। এ সময় নবাগত ৪৭০ জন শিক্ষার্থী ছিলেন।

যশোর সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলা উদ্দীন ও শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক তবিবুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রভাষক জুয়েল খান।

হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক। প্রধান আলোচক ছিলেন কলেজের সভাপতি আনজারুল হক খোকন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক প্রতিনিধি আশুরা পারভীন ভিনা, ভর্তি কমিটির আহ্বায়ক শেখ মিজানুর রহমান ও সাবেক ছাত্রী ডাক্তার জেবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মারিয়া ফারজানা। ওরিয়েন্টেশন ক্লাসের আগে প্রধান অতিথি কলেজের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।

উপশহর ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন এবং কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ফকরুল বিশ্বাস। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, (বিজ্ঞান) অধ্যাপক সিরাজুল ইসলাম।

তালবাড়িয়া ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জিয়া হায়দার, অভিভাবক সদস্য আবু দাউদ। সহকারী অধ্যাপক বিধান চন্দ্র অধিকারীর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ইবাদত আলী খান। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক লাবনী খানম, প্রভাষক শারমিন আক্তার প্রমুখ।

ভাতুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজে ওরিয়েন্টেশনের সহকারী অধ্যাপক নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হায়দার আলী, সহকারী অধ্যাপক আবুল হোসেন, সহকারী অধ্যাপক প্রভাত ব্যানার্জী, সহকারী অধ্যাপক আনজুমান আরা, সহকারী অধ্যাপক রুহি জাকিয়া শেলী, সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, সহকারী অধ্যাপক সুশীল সমাদ্দার, সহকারী অধ্যাপক আজমল কবীর শাহীন, প্রভাষক কাজী মাসুদুর রহমান, প্রভাষক আনিচুর রহমান ও প্রভাষক বৃষ্টি মন্ডল।

 

 

 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)