যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধবিমান-ড্রোনে নিজস্ব ইঞ্জিন ব্যবহারে সক্ষমতার পথে তুরস্ক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৯:১৭ পিএম
যুদ্ধবিমান-ড্রোনে নিজস্ব ইঞ্জিন ব্যবহারে সক্ষমতার পথে তুরস্ক

তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন এখন দেশটির প্রতিরক্ষা ও আকাশযান খাতে ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছে। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) ইঞ্জিন নির্মাণকারী প্রতিষ্ঠান টিইআই দেশীয়ভাবে তৈরি টিইআই-টিএস১৪০০ ইঞ্জিন গোকবেই হেলিকপ্টারে এবং টিইআই-টিএফ৬০০০ ইঞ্জিন বায়কারের কিজিলেলমা মানববিহীন আকাশযানে ব্যবহারের জন্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে টিইআইয়ের মহাব্যবস্থাপক মাহমুত ফারুক আকসিত জানান, টিএস১৪০০ ইঞ্জিন উড্ডয়ন পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিপক্বতা অর্জন করেছে এবং এর ব্যাপক উৎপাদনের ইউনিটও তৈরি হয়েছে।

তিনি বলেন, পরবর্তী ধাপে ইঞ্জিনটির সনদায়ন সম্পন্ন করতে হবে। এরপর গোকবেইতে দেশীয় ইঞ্জিন যুক্ত করে গ্রাহক ও সামরিক বাহিনীর জন্য ব্যাপক উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তবে এজন্য আরও বেশ কিছু পরীক্ষা প্রয়োজন। বর্তমানে প্রায় আট ধরনের ইঞ্জিন সমান্তরালভাবে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।

এদিকে টিএফ৬০০০ জেট ইঞ্জিনের কার্যক্রমভিত্তিক পরীক্ষাও শেষ হয়েছে এবং এটি উড্ডয়নের জন্য প্রস্তুত বলে জানান আকসিত। চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে বায়কারের কাছে ইঞ্জিনটি সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এর পর আরও শক্তিশালী টিইআই-টিএফ১০০০০ ইঞ্জিনটিও আগামী বছরের শেষ হওয়ার আগেই পূর্ণ সক্ষমতায় আনার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

টিইআইয়ের প্রকৌশল ও গবেষণা সক্ষমতাও গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় ১০ বছর আগে যেখানে প্রতিষ্ঠানটিতে প্রকৌশলী ও গবেষণা-উন্নয়ন কর্মীর সংখ্যা ছিল প্রায় ৮০, বর্তমানে শুধু প্রকৌশলীর সংখ্যাই প্রায় ১ হাজার ৩০০। সব মিলিয়ে প্রকৌশল বিভাগে কর্মীর সংখ্যা প্রায় ২ হাজারে পৌঁছেছে।

আকসিত জানান, প্রযুক্তিগতভাবে উন্নত একটি দেশের সঙ্গে বিদ্যমান রপ্তানি চুক্তির কাজ চালিয়ে যাচ্ছে টিইআই। পাশাপাশি দ্বিতীয় একটি বিদেশি ক্রেতার সঙ্গেও বিক্রির বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

টিইআইয়ের তৈরি ডিজেলচালিত উড়োজাহাজ ইঞ্জিন বর্তমানে বায়রাকতার টিবি৩, আকসুঙ্গুর ও আনকা ড্রোনে ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানটির মানববিহীন আকাশযানের প্রপালশন ব্যবস্থা ইতোমধ্যে মোট ২০ হাজার ঘণ্টা কার্যকর উড্ডয়ন সম্পন্ন করেছে। চলতি বছরই ১০০টির বেশি ড্রোন ইঞ্জিন সরবরাহ করেছে টিইআই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)