যশোর, বাংলাদেশ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজ্ঞান ও প্রযুক্তিতে আবারও দেশসেরা যবিপ্রবি

রুহুল আমিন

, যবিপ্রবি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ১২:০৪ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৯ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তিতে আবারও দেশসেরা যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান পেয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রাখলো বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০০ এর পরের বিভিন্ন ব্যান্ডে।

র‌্যাঙ্কিংয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবেষণার প্রভাব, আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১০০০ এর মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রথম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে রয়েছে।

১০০১ থেকে ১২০০ এর ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ষষ্ঠ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নবম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম অবস্থানে রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যবিপ্রবিকে এগিয়ে নিতে আমরা কাজ করবো।’

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘এই অর্জন যবিপ্রবির অ্যাকাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য। ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব।’

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আশা করি, বিশ্ববিদ্যালয় পরিবারকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারবো।’

টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ এ যবিপ্রবির অবস্থান ছিল ১০০১ থেকে ২০০০-এর মধ্যে। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১ থেকে ১২০০ এর ব্যান্ডে স্থান পেয়েছে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)