যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৪:৫১ পিএম
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মো. কাজী কামরুল হুদা, মো. মুরাদুজ্জামান, হান্নান বিশ্বাস, মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)