যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে অস্ত্রসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৩৯ পিএম
যশোরে অস্ত্রসহ আটক ৩

Subornovumi ছবি: পুলিশ বলছে: স্টিলের চাকুসহ আটক ওসমান গনি

যশোরে দেশীয় অস্ত্রসহ সন্দেহজনক অবস্থানের অভিযোগে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, একটি এন্টিকাটার এবং একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাতে শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেক ওরফে আকাশ এবং স্বাধীন নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু, একটি এন্টিকাটার ও একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়। আটক আকাশের বিরুদ্ধে আগে থেকেই কোতোয়ালি থানায় চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে।

অন্য এক অভিযানে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত দেড়টার দিকে বারান্দীপাড়া বৌবাজার বিহারী কলোনি এলাকায় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওসমান গনি নামে এক যুবককে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসমান গনিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনে বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)