যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৭:২৪ পিএম
কালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘আলোকিত মানুষের সন্ধানে’ শীর্ষক ষষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার সার্বিক উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় বলিদাপাড়া মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। এতে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্থান অধিকারকারী বিজয়ী ২৭ জন ক্বারী ও খুদে হাফেজদের হাতে বিশেষ ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার পরিচালক মাওলানা ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ যশোরী, হাফেজ মাওলানা মাহবুব হাসান, জাহিদ হাসান, ইমরান হুসাইন, প্রতিযোগিতার সম্মানীয় বিচারকমণ্ডলীর সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, তরুণ ও নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এবং সহিহ সুন্দর তিলাওয়াত চর্চায় এ জাতীয় প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষাভিত্তিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করে তারা বিজয়ী প্রতিযোগীদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)