যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধান শিক্ষিকার অপসারণ দাবি রামপালে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৭:১১ পিএম
প্রধান শিক্ষিকার অপসারণ দাবি রামপালে

রামপাল উপজেলার কদমদী বামনডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের জন্য টয়লেট ব্যবস্থাপনা এবং দীর্ঘদিন ধরে সহশিক্ষা কার্যক্রম না থাকাসহ বিভিন্ন অভিযোগ তুলে এ মানববন্ধন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিয়মিত ও যথাযথভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন না। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।

একইসঙ্গে বিদ্যালয়ে একজন পুরুষ প্রধান শিক্ষক এবং আরও একজন পুরুষ সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম ও সরোজ কুমার রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগকারীদের বক্তব্য শোনেন এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করেন।

কর্মকর্তারা জানান, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর কয়েকটির প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্য পাওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)