যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে গর্ভবতী ছাগল জবাই, মাংস ফেলে পালালেন কসাই

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:২৮ পিএম
কেশবপুরে গর্ভবতী ছাগল জবাই, মাংস ফেলে পালালেন কসাই

যশোরের কেশবপুর পৌর শহরের কসাইখানায় পেটে বাচ্চা থাকা অবস্থায় একটি গর্ভবতী ছাগল জবাই করে জনতার তোপের মুখে পড়েছেন মতিয়ার রহমান নামে এক কসাই। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কেশবপুর পৌর শহরের কসাইখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি ওই ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং কসাই মতিয়ার রহমানের লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার ঘোষণা দিয়েছেন।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের কসাই মতিয়ার রহমান শহরের কসাইখানায় একটি মাদি ছাগল জবাই করেন। ছাগলটির চামড়া ছাড়ানোর পর পেট থেকে পরিপূর্ণ বয়সের দুটি মরা ছানা বের হয়ে আসে। বিষয়টি বাজারে আসা সাধারণ ক্রেতা ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং কসাই মতিয়ারকে ঘিরে ফেলেন।

এরপর স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কসাই মতিয়ার রহমান ছাগলের ছানাসহ মাংস ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। তবে কসাই মতিয়ার রহমানকে সেখানে পাওয়া যায়নি। ওই কসাইয়ের লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)