মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবির।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, নার্গিস সুলতানা দীপা, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে বাল্যবিয়ে, আত্মহত্যা, মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার এবং পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানানো হয়।