যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এনসিপির ঝিনাইদহ জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন লাড্ডু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ১২:৫২ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০২:১৫ পিএম
এনসিপির ঝিনাইদহ জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন লাড্ডু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু। তিনি জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঝিনাইদহ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্তটি আজ সোমবার (১২ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা কমিটির সাবেক আহ্বায়ক তারেক রেজার পদত্যাগের পর পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডুকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়েছে।

আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু দীর্ঘদিন ধরে ঝিনাইদহের স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগো দল) এর তৃণমূল রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।

পরবর্তী সময়ে তিনি ঝিনাইদহ পৌরসভার তিন নম্বর ওর্য়াডের কাউন্সিলর নির্বাচিত হন। গত বছর এনসিপি গঠনের পর তিনি দলটিতে যোগ দেন এবং জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি যে সাংগঠনিক আস্থা রেখেছেন, ঝিনাইদহের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার মর্যাদা রক্ষা করবো। ফ্যাসিবাদের দোসরদের রুখে দিয়ে জেলাজুড়ে এনসিপির রাজনৈতিক ও সামাজিক অবস্থান আরও মজবুত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।’

এ বিষয়ে এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. হামিদ পারভেজ মিয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। পারস্পরিক ঐক্য, সুদৃঢ় সমন্বয় ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝিনাইদহে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করবো।’

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)