কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয ‘ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণচন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানাসহ স্থানীয় কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় বক্তারা কন্যাশিশুদের নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তারা।