যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে বাসের চাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ!

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০২:২৯ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৩:৪৪ পিএম
মেহেরপুরে বাসের চাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ!

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে দূরপাল্লার বাসের চাপায় ফাহিম নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম রাজনগর গ্রামের বেলেপাড়া এলাকার ইসাহাক হোসেনের ছেলে এবং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে ফাহিম রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির 'গোল্ডেন লাইন পরিবহনের' একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)