যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ঝিকরগাছায় জামায়াতের যুব ম্যারাথন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১২:৩২ পিএম
মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ঝিকরগাছায় জামায়াতের যুব ম্যারাথন

'এসো মাদককে না বলি, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য যুব ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঝিকরগাছা পৌর সদরের বিএম হাইস্কুল মাঠ থেকে ম্যারাথনটি শুরু হয়। এরপর হাজিরআলী মোড় প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে এটি শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে একই রঙের পোশাক পরিধান করে শত শত যুব সদস্য অংশ নেন।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।

ম্যারাথন শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এ ধরনের ইতিবাচক কর্মসূচি আরও বৃদ্ধি করতে যুব ও ক্রীড়া বিভাগের প্রতি আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আ. জ. ম. উবায়দুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ, হাফেজ তরিকুল ইসলাম, মেহেদী হাসান মাফি, জাওয়াদ হেলাল ও জহিরুল ইসলাম। এছাড়াও নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিয়াউল হক, অ্যাডভোকেট মো. হাবিব কায়সার, উপজেলা শ্রমিক বিভাগের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, শিবির নেতা ইসা মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও যুব নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)