যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ট্রেনে কাটা পড়ে তরুণ ও বৃদ্ধ নিহত

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৩:৩৫ পিএম
খুলনায় ট্রেনে কাটা পড়ে তরুণ ও বৃদ্ধ নিহত

খুলনায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর ফুলবাড়ীগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) এস এম রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকার মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুর আলমনগর এলাকার জয়নাল আবেদীন (৮৩)।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় কাটা পড়েন সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল ৯টার দিকে আলমনগর এলাকায় আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় প্রাণ হারান বৃদ্ধ জয়নাল আবেদীন।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় রেলওয়ে থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)