যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় এনজিও-বিষয়ক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৪:২৫ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৫:০৩ পিএম
পাইকগাছায় এনজিও-বিষয়ক সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের এনজিও-বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এনজিও-বিষয়ক মুখ্য উপদেষ্টা ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সুশীলন, রেড ক্রিসেন্ট, নবলোক ও ফ্রেন্ডশিপসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)