যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়

শিক্ষকদের ক্লাসরুমে মোবাইল ব্যবহার না করার আহ্বান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:৩১ পিএম
শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়

আদর্শ সমাজ গঠনে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করার ওপর জোর দেওয়া হয়েছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এই ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিয়ে নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ নয়। অভিভাবকদের অবহেলা ও স্কুল ছুটির পর খারাপ সংসর্গে জড়িয়ে অনেক ছাত্র বিপথগামী হচ্ছে। সভায় প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদেরও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাল্যবিয়ে ও শিশুশ্রম বন্ধে শিক্ষক-অভিভাবকদের যৌথ উদ্যোগের তাগিদ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে শামসুজ্জাহান কনক বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে ভালো কিছু পেতে হলে আগে শিক্ষকদের সময়ানুবর্তিতা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। শুধু নির্ধারিত সময় পার করা নয়, ভবিষ্যৎ সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, মোহাসীন হোসাইন, আসাদুজ্জামান মিঠু, আব্দুস সাত্তার, মোজাফ্ফর হোসেন, মনোদ্বীপ মন্ডল এবং মাদরাসা অধ্যক্ষ রফিকুল ইসলাম।

এছাড়াও সমসাময়িক বিষয়ে আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ারউদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক এবং প্রেসক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনির।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)