যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলবায়ু অভিবাসী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সংক্রান্ত মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:২২ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:৫৬ পিএম
জলবায়ু অভিবাসী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সংক্রান্ত মতবিনিময় সভা

জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে সরকারি সম্পদ, সেবা প্রাপ্তি এবং নীতি নির্ধারণে তাদের প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে অর্ধ-বার্ষিক লবিং ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে উত্তরণের আয়োজনে এ সভা হয়।

আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাংবাদিক কামরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মশহুর রহমান, নির্বাচন অফিসার হযরত আলী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মশিদুল হক, ফরিদা আক্তার বিউটি, শরিফুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান, এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ যেনো সরকারি পরিষেবা এবং সাহায্য সহজ উপায়ে লাভ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা ও সমন্বয় নিশ্চিত করা জরুরি। বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও সরকারি সেবা পাওয়ার পথ সুগম করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)