যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শারদোৎসব: দক্ষিণ-পশ্চিম রিজিয়নে দুই হাজার বিজিবি মোতায়েন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:৩২ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:৫৯ পিএম
শারদোৎসব: দক্ষিণ-পশ্চিম রিজিয়নে দুই হাজার বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গোৎসব যেনো নিরাপদ, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে হয়, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় দশ হাজার সদস্য দেশব্যাপী বিভিন্ন পূজামণ্ডপে মোতায়েন হয়েছে।

পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি তার দায়িত্ব পালন করছে।

শনিবার বিকেলে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে সমন্বয় করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ৩৩ বিজিবির প্রায় ১৬টি প্লাটুন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত যশোরস্থ দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রায় দুই হাজার বিজিবি সদস্য প্রায় ২২২টি পূজামণ্ডপে সর্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

এর আগে বিজিবি অধিনায়ক পুরাতন সাতক্ষীরা মন্দির ঘুরে দেখেন এবং মন্দির সমিতির কর্মকর্তা ও আগত ভক্তদের সঙ্গে কথা বলেন। তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

এসময় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির সমিতির প্রধান উপদেষ্ট বিশ্বনাথ ঘোষ, মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সাধারণ সম্পাদক বলাইচন্দ্র দে, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সমিতির সদস্য অসীম কুমার সোনা, শ্রীদাম দে প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)