কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের কার্যক্রম, পেশাগত দায়িত্ব পালন এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোস্তাফা শফিকুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, মাস্টার আব্দুর রউফ, গোলাম রাব্বানী, নুরুল আমিন নাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আবুল বাশার, শেখ কওছার আলম, মাস্টার অরবিন্দ কুমার মণ্ডল, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা, আজিজুল ইসলাম ও আরিফুর রহমান।
বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমে তুলে ধরার ওপর জোর দেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।