যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনি তফসিল ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৩৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৯:১৩ পিএম
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনি তফসিল ঘোষণা

যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান এই তফসিল ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রেসক্লাবের হলরুমে তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রভাষক মো. নাজমুল হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান।

তফসিল অনুযায়ী ২৮ অক্টোবর হতে ৩০ অক্টোবর (বিকেল তিনটা পর্যন্ত) মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর (সকাল ১০টা হতে বেলা তিনটার মধ্যে) মনোনয়নপত্র জমা, পহেলা নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ নভেম্বর।

এছাড়া, চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর (সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত) ভোটগ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)