পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সন্তোষ সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাউলী গ্রামের ওয়াপদা এলাকার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোষ সরদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মারা যান।
নিহত সন্তোষ সরদার কপিলমুনির হাউলী গ্রামের মৃত বলাই লাল সরদারের ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।