যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি যুক্তরাজ্যের আহ্বান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৪:২০ পিএম
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি যুক্তরাজ্যের আহ্বান

হরমুজ প্রণালিতে নৌপরিবহন পুরোপুরি চালু করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে এক বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কিন্তু প্রণালিটি দিয়ে এখনো স্বাভাবিক নৌপরিবহন শুরু হয়নি।’

তিনি বলেন, এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে পরিণত করতে হবে। বিশ্ব অর্থনীতির জন্য এই জলপথ দিয়ে নৌপরিবহন পুনরায় চালু করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইরান আবারও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি ‘পূর্বের অবস্থায়’ ফিরে গেছে।

আইআরজিসি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)