যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজ উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১০:৩৩ পিএম
লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজ উদ্বোধন

নড়াইলের লোহাগড়া বাজারের মাছ ও কাঁচাবাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর প্রতিনিধি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল।

এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সম।

এর আগে গত ১৪ এপ্রিল নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সরেজমিনে লোহাগড়া বাজারের মাছ, মাংস এবং কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় তিনি সেখানে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেন।

লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী বলেন, 'নড়াইল-২ আসনের এমপির নির্দেশনা মোতাবেক প্রায় দুই লাখ টাকা ব্যয়ে লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে।’

সুষ্ঠুভাবে কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)