যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাব উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০১:২৪ এ এম
পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাব উদ্বোধন

পাইকগাছায় নিরাপদ পানি নিশ্চিত করতে নবনির্মিত পানির গুণমান পরীক্ষা ল্যাব (ওয়াটার টেস্টিং ল্যাব) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও নবলোকের সহযোগিতায় পৌর পানি সরবরাহ শাখা কার্যালয়ে ল্যাবটি স্থাপন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ল্যাবটির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ল্যাবটি একটি স্থায়ী সম্পদ হিসেবে কাজ করবে। নিয়মিত তদারকির মাধ্যমে এর সেবার মান বজায় রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান এবং বিল ক্লার্ক শাহিন হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নতুন এই ল্যাবে পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা, পিএইচ (pH) এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পরীক্ষা করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পানি বিক্রয়কারী সকল প্ল্যান্টকে নিয়মিতভাবে ল্যাব থেকে পানি পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষার রিপোর্টের কপি গ্রাহকদের অবগতির জন্য প্ল্যান্টে প্রদর্শন করতে হবে।

পাশাপাশি সাধারণ মানুষও তাদের বাসাবাড়ির টিউবওয়েলের পানি এখানে পরীক্ষা করাতে পারবেন।

এদিকে ল্যাবটি চালু হওয়ায় এখন থেকে স্বল্প খরচে সহজেই পানির বিশুদ্ধতা যাচাই করা সম্ভব হবে, যা উপকূলীয় এই অঞ্চলে পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)