স্টাফ রিপোর্টার
, যশোর
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গোলাপ গাছ বিতরণ করেছে নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ নামে একটি সংগঠন।
বুধবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আমাদের শক্তি, আমাদের গ্রহ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থী ও পথচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন বর্জ্য সংগঠনের ভ্রাম্যমাণ বুথে জমা দেন। বিনিময়ে তারা একটি করে গোলাপের চারা গ্রহণ করেন।
কর্মসূচির সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য মিলন শেখ আপন। তিনি বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ উপহার দেওয়ার মাধ্যমে একটি সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবীর বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, নাট্যব্যক্তিত্ব আব্দুর রহমান কিনা, মামুনুর রশিদ চাঁদ, আসাদুজ্জামান মিঠু, শাহরিয়ার বিশ্বাস সোহাগ, মনজুর কাদের মঞ্জু, বিউটি খাতুন, শাহিন ইসলাম বিশাল প্রমুখ।