সুবর্ণভূমি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
শেভরনের 'বেস অ্যাসেটস অ্যান্ড এমার্জিং কান্ট্রিজ' ডিভিশনের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোসা এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৈঠকে উপস্থিত ছিলেন।