যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ নেওয়া হবে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০৩:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০১:৩১ এ এম
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর হাসপাতাল পাচ্ছে যশোর মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করেছেন।

এসময় প্রধানমন্ত্রী বলেছেন, সুস্থ ও সবল জাতি উপহার দিতে সরকার দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতাও বৃদ্ধি করতে হবে। রোগীর সংখ্যা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে।

এজন্য, দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ৮০ শতাংশ হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মী ছড়িয়ে পড়বেন সারা দেশে। তারা পরিবারের নারী প্রধানদের বোঝাবেন খাদ্যের গুণাগুণ নিয়ে। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগকে প্রতিরোধ করতে হবে। এতে হাসপাতালে রোগীর চাপও কম পড়বে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বিশেষ গাড়ি থেকে নেমে তিনি সরাসরি সুধিজনদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন। এরপর তিনি অনুষ্ঠানমঞ্চে উঠে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প সম্পর্কে ধারণা নেন। পরে বোতাম টিপে হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী  এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহজালাল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)