যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৪:০১ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৪:২৮ পিএম
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নয় মাস বয়সী শিশুটির মৃত্যু হয়।

মৃত হুমাইরা খাতুন সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় তার হাম সংক্রমণ নিশ্চিত হয়।
২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)