যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়ের বাড়িতে যাওয়া হলো না মায়ের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৪:০১ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৪:২৪ পিএম
মেয়ের বাড়িতে যাওয়া হলো না মায়ের

ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী শাম্মী আক্তারকে সাথে নিয়ে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিল মিজানুর রহমান।

শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাম্মী আক্তার। সেসময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও অন্য কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)