যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ শহরে তিন দিন পানি বন্ধ: চরম ভোগান্তিতে নাগরিক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৩:৪৭ পিএম
ঝিনাইদহ শহরে তিন দিন পানি বন্ধ: চরম ভোগান্তিতে নাগরিক

ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর ১ নম্বর পানির ট্যাংক সংলগ্ন এলাকায় টানা তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা। তীব্র গরমের মধ্যে হঠাৎ এই পানি সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিন আগে কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎ সরবরাহকৃত পানি বন্ধ হয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত পানি সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে গোসল, রান্নাবান্না ও কাপড় ধোয়াসহ নিত্যপ্রয়োজনীয় কাজে দেখা দিয়েছে চরম সংকট।

এলাকার বাসিন্দা মো. কালাম আক্ষেপ করে বলেন, তিন দিন ধরে এক ফোঁটা পানিও পাইনি। এই গরমে পানি ছাড়া থাকা কতটা কষ্টকর তা বোঝানো যাবে না। অনেক দূর থেকে পানি বয়ে এনে কোনোভাবে কাজ চালাতে হচ্ছে। একই এলাকার গৃহিণী রাবেয়া বেগম জানান, ছোট বাচ্চা নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন। রান্নার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের গোসল করানো নিয়েও দুশ্চিন্তায় আছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভা এলাকায় নিজস্ব উদ্যোগে নলকূপ স্থাপনেও নানা বিধিনিষেধ রয়েছে। ফলে বিকল্প উপায়ে পানি সংগ্রহের পথও অনেকটা সীমিত। মর্ডান মোড় এলাকার বাসিন্দা তরু মিয়া বলেন, পৌরসভায় ফোন দিলে তারা শুধু বলে কাজ চলছে, বিকেলে পানি পাবেন। কিন্তু তিন দিন পার হয়ে গেলেও শুধু আশ্বাসই মিলছে, সমাধান হচ্ছে না।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাক আহমেদ জানান, কাঞ্চননগর এলাকার ১ নম্বর পানির ট্যাংকের মোটরে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ট্যাংক থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না। বর্তমানে মেরামতের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যেই পানি সরবরাহ স্বাভাবিক হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)