যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই কোটি টাকার সোনার পেস্ট ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১০:৩১ পিএম
দুই কোটি টাকার সোনার পেস্ট ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জে যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় এক কেজি ওজনের সোনার পেস্ট ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (২২ এপ্রিল) ভোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯০০ গ্রাম ওজনের সোনার পেস্ট।

যার আনুমানিক মূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

তার কাছ থেকে আরো উদ্ধার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা।

বুধবার বিকাল সাড়ে ৫টায় ঝুমঝুমপুরে বিজিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) ভারতের মুম্বাই এর অদূরে ভিওয়ান্দি থানে শহরের বাসিন্দা আমিন আহমদ আনসারীর ছেলে।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সোনা চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সদা তৎপর ৪৯ বিজিবি।

এরই অংশ হিসেবে বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়।

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আটক করা হয় ওয়াজিদ আলী আমিন আহমেদ নামে এক ভারতীয় নাগরিককে।

তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯০০ গ্রাম ওজনের সোনার পেস্ট ও বৈদেশিক মুদ্রা ।

তিনি জানান, আটক ভারতীয় নাগরিক ২০২৪ সাল থেকে নিয়মিত ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশ রুট ব্যবহার করে যাতায়াত করছেন। গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই এবং সেখান থেকে ঢাকায় আসেন তিনি।

সড়কপথে ঢাকা থেকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তার।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। উদ্ধার সোনা ও বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ািল থানায় হস্তান্তরের পর সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)