স্টাফ রিপোর্টার
, যশোর
আজ শুক্রবার ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ করা হবে।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শামীম হোসাইন।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে ইনস্টিটিউট এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে ভোটাররা যশোরে এসে বলে পৌঁছেছেন বলে প্রার্থীরা জানিয়েছেন।
নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৪০ জন এবং স্বতন্ত্র ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে এজেডএম সালেক ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ প্যানেলের প্রার্থীরা হলেন, সৈয়দ শাহাজান আলী খোকন, মো. শাহনেওয়াজ আনোয়ার লেনিন, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, অধ্যাপক মো. ইবাদত আলী, মো. আলমগীর হোসেন বাবু, চঞ্চল কুমার সরকার, মো. জিল্লুর রহমান মানিক, মো. হাচিনুর রহমান, মো. মাহমুদ হাসান বুলু, মো. আক্তারুজ্জামান, প্রফেসর শেখ জুলফিকার আলী মাসুম, শাহাবুদ্দীন আহমেদ সাবু, এসএম মুস্তাফিজুর রহমান কবীর, মো. সানোয়ার আলম খান দুলু, মো. এমরান সাদিক, অ্যাডভোকেট মো. আবুল কায়েস, মো. রায়হান সিদ্দিকী প্রবাল এবং অজয় দত্ত।
অপরদিকে, আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলামের নেতৃত্বে¡ ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ প্যানেলে রয়েছেন অধ্যাপক মো. আবুল হাসিম রেজা, মো. মনজুর কাদের মঞ্জু, মো. ফেরদৌস হোসেন আলমগীর, মো. নাসিরউদ্দীন মিঠু, অ্যাডভোকেট মোছা. মমতাজ খাতুন, মো. নাছিমউদ্দিন খান, মো. বদরুজ্জামান, মো. হাবিবুর রহমান রুবেল, সালমান হোসেন, মো. শাহাবুদ্দীন, মো. জাকির হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. শেখ সাদী হ্যাভেন, মো. আবুল কালাম আজাদ (মামুন আজাদ), এসএম তোজাম্মেল হক, শারমিন সুলতানা (সাথী) এবং নূর-ই-আলী-নূর-মামুন।
এছাড়া স্বতন্দ্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নুরুননবী (ব্যালট নম্বর ৪১) এবং মাহাবুবুর রহমান (ব্যালট নম্বর ৪২)।
নির্বাচনকে কেন্দ্র করে যশোর ইনস্টিটিউট এলাকায় ব্যানার, ফেস্টুনে ভরে গেছে। দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের পরিচিতি ও বিভিন্ন কর্মকাণ্ডের পোস্টার ভরে গেছে। কয়েক যুগ আগে ভোট দিয়েছিলেন শহরের পুরাতন কসবা এলাকার সাজ্জাদুর রহমান। বৃহস্পতিবার বিকেলে যশোর ইনস্টিটিউটের মাঠে এসেছিলেন। তিনি বলেন, ‘ প্রায় ৩০ বছর আগে ভোট দিয়েছি। সেই সময়ের পরিবেশ আর এখন- সম্পূর্ণ বদলে গেছে। পোস্টার, ব্যানার , ফেস্টুনে ভরে গেছে। দেখে ভাল লাগছে।
যশোর ইনস্টিটিউটের নির্বাচন কমিশনার শামীম হোসাইন জানান, ভোটগ্রহণের জন্যে তিনটি বুথে তিন হাজার ২৯ জন ভোট দেবেন। প্রতিটি কেন্দ্রে ৪ জন পোলিং এজেন্ট থাকবেন। এছাড়া ৩ জন প্রিজাইন্ডিং অফিসার ১২ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত. ২০২০ সালে ১৩ মার্চ যশোর ইনস্টিটিউটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্যানেল না থাকায় ভোট হয়নি।