যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন বছরকে স্বাগত জানিয়ে সুরধুনীর অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১০:২১ পিএম
নতুন বছরকে স্বাগত জানিয়ে সুরধুনীর অনুষ্ঠান

বাংলা ১৪৩৩ বরণের লক্ষে সুরধুনী সংগীত নিকেতনের উদ্যোগে শনিবার নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এদিন বিকেলে মুনসী মেহেরউল্লা ময়দানের শতাব্দী বটতলায় আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান করে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরধুনীর সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়। এছাড়া যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তরিকুল ইসলাম ও ডলি রহমান। বিকেল ৫টায় দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

গোটা অনুষ্ঠানে সুরধুনীর শিল্পীরা ২৭টি পরিবেশনা উপস্থাপন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)