মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম, যশোর অঞ্চলের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আজম উদ্দিন, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদ সুলতানা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাসিবুর রহমান।