যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে অবৈধ তেল মজুতে সহায়তা: ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০১:২২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:৫৫ পিএম
অভয়নগরে অবৈধ তেল মজুতে সহায়তা: ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতে সহায়তা করার অভিযোগে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম উপজেলার মহাকাল গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট এলাকায় 'মেসার্স মায়া ফুয়েল অ্যান্ড গ্যাস' নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সম্প্রতি সুন্দলী ইউনিয়নের পুষ্পল কবিরাজ নামে এক ব্যক্তির সার ও কীটনাশকের দোকান থেকে প্রায় এক হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়। ওই তেল মজুতকরণে প্রত্যক্ষভাবে সহায়তা করার অভিযোগে সোমবার রাতে ‘মেসার্স মায়া ফুয়েল অ্যান্ড গ্যাস’ দোকানের মালিক শহিদুল ইসলামকে আটক করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতে সহায়তাকারী হিসেবে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারায় ওই ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)