যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় পরিচয়হীন বৃদ্ধার মৃত্যু, দাফন করবে আঞ্জুমান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৪:৫৮ পিএম
লোহাগড়ায় পরিচয়হীন বৃদ্ধার মৃত্যু, দাফন করবে আঞ্জুমান

নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া শহরের আলা মুন্সীর মোড় এলাকা থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আলা মুন্সীর মোড়ে এক বৃদ্ধাকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, মৃত ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি গত ২-৩ মাস ধরে আলা মুন্সীর মোড় এলাকার বিভিন্ন দোকানের বারান্দায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষেও যদি তার কোনো পরিচয় বা স্বজনের সন্ধান না পাওয়া যায়, তবে 'আঞ্জুমানে মফিদুল ইসলাম' এর মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)