স্টাফ রিপোর্টারঃ
, যশোর
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
কবুতর ও বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খাতুন।
র্যালিটি আদালত চত্বর থেকে শুরু হয়ে উকিল বার মোড় ও দড়াটানাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, স্পেশাল জজ এস এম নূরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ আহমদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক এম এ গফুর, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা।
এছাড়া সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম, ব্লাস্ট যশোরের সমন্বয়ক হুমায়ুন কবির, জুলাই বিপ্লবের শহীদ সোহানুর রহমান শিহাবের পিতা হোসেন লালটু, জেলা লিগ্যাল এইড অফিসার নিলুফার ইয়াসমিন এবং বিচারপ্রার্থী সেলিনা আক্তার তুলিসহ অনেকে উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী জজ চয়ন বালা ও বৈশাখী রাণী কর্মকার। র্যালি ও আলোচনা সভায় আইনজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।