ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইমরান উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
সোমবার দিবগত রাত ১টার বিদ্যুৎ চলে গেলে বাড়ির বাইরে বের হয় ইমরান। এসময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ইমরান মারা যায়।
নিহতের মামা খলিলুর রহমান জানান, রাতে বিদ্যুৎ না থাকায় গরমে বাইরে বের হয় ইমরান। এসময় একটি সাপ তার ডান পায়ে কামড় দিলে চিৎকার করে ওঠে। এসময় বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
সেখানে এন্টিভেনম না থাকায় যশোর নেওয়া হয়। যশোর হাসপাতালে পৌছানোর পর রাত ৪টার দিকে ইমরান মারা যায়।
এদিকে মঙ্গলবার দুপুরে ফজলুর রহমান (৬৩) এক কৃষক সাপের কামড়ে সিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফজলুর রহমান উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের বাসিন্দা।
তবে, হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সজিব কুমার বসু জানান, রোগির অবস্থা খুবই ক্রিটিকাল ছিল। এন্টিভেনাল দিলেও আইসিইউ সাপোর্ট দরকার হতো। সেই সুবিধা আমাদের এখানে নেই। এমন অবস্থায় রোগীর স্বজনরা বন্ড সই দিয়ে এন্টিভেনাম দিয়ে চিকিৎসা নিতে রাজি হয়নি। পরে তারা যশোরে হাসপাতালে নিয়ে যান।
এদিকে মঙ্গলবার দুপুরে এক কৃষক সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা ভালো বলে যোগ করেন এ চিকিৎসক।