যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৩:৪৩ পিএম
কেশবপুরে মেয়ের হাতে মা খুন

যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতে গৌরী অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়ে সাধনা অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেশবপুর শহরের সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৌরী অধিকারী ওই এলাকার মৃত কালীপদ অধিকারীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মেয়ে সাধনা অধিকারী লোহার রড দিয়ে তার মা গৌরী অধিকারীর মাথায় সজোরে আঘাত করেন। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় অভিযুক্ত সাধনা অধিকারীকে আটক করা হয়।

এলাকাবাসী জানান, আটক সাধনা অধিকারী গত দশ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় (মস্তিষ্ক বিকৃতি) ভুগছেন। প্রায় এক দশক আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। তবে গৌরী অধিকারীকে সাধনাই আঘাত করেছেন কি না, তা কেউ সরাসরি দেখেননি বলে মহল্লাবাসী দাবি করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মেয়ের আঘাতেই মা গৌরী অধিকারী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে সাধনা অধিকারীকে আটক করা হয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)