স্টাফ রিপোর্টার
, যশোর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে রেক্টিফাইড স্পিরিট ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের দাবি করেছে। এদের মধ্যে একজন নারী।
আটক দু’জন হলেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি কুণ্ডুপাড়ার মৃত করি মোল্লার ছেলে মিন্টু মিয়া (৪৬) এবং শার্শা উপজেলার বাগআঁচড়া টেংরা মাদরাসাপাড়ার মৃত অসীম গাজীর স্ত্রী ফিরোজা খাতুন মায়া (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আটটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে চুড়ামনকাটি এলাকার মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে।
পৃথক অভিযানে বেলা সাড়ে এগারটার দিকে যশোর-বেনাপোল সড়কের তফসীডাঙ্গায় পল্লী বিদ্যুৎ সমিতি ভবনের সামনের রাস্তার থেকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে মায়াকে আটক করা হয়। এরপর নারী সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পরিদর্শক নাজমুল হোসেন খান বলছেন, রেক্টিফাইড স্পিরিট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে।