যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিংড়িতে অপদ্রব্য, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৬:৫২ পিএম
চিংড়িতে অপদ্রব্য, ৫০ হাজার টাকা জরিমানা

দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়তে রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার অভিযোগে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়েছে।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি ও পুশকৃত ৬০ কেজি চিংড়ি জব্দ এবং ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত চিংড়ি পুড়িয়ে ফেলা হয়।

আলোচিত ওই মৎস্য ব্যবসায়ী হলেন দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার।

উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, ব্যবসায়ীদের সতর্ক করে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম ধরে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)