যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদক ব্যবসায়ী টুম্পার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৪৯ পিএম
যশোরে মাদক ব্যবসায়ী টুম্পার কারাদণ্ড

মাদক (ইয়াবার) আইনে দায়ের করা মামলায় যশোরের অভয়নগরের নওয়াপাড়ার মাদক ব্যবসায়ী টুম্পা ইয়াসমিনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সোমবার (২৭ এপ্রিল) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত টুম্পা নওয়াপাড়ার বুইকারা গরুহাটা এলাকার মামুন শেখের স্ত্রী ও বাবুল শেখের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৯ মে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন পোস্ট অফিসের সামনে থেকে টুম্পাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একশ পিচ ইয়াবা।

এ ঘটনায় এএসআই মতিয়ার রহমান বাদী হয়ে আটক টুম্পার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে আসামি টুম্পার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত টুম্পা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)