যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৫৮ পিএম
লোহাগড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে 'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা

নলদী ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) কৃষিবিদ চন্দন কুমার মিত্রর সঞ্চালনায় কাস্টমার কানেক্ট ম্যানেজার (নওয়াপাড়া) কৃষিবিদ হাবিবুর রহমান, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের লোহাগড়া উপজেলার পরিবেশক বাধন মোল্যা, স্থানীয় কৃষক অসিত বকশী, বাপ্পি বিশ্বাসসহ শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৮৪৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান-১ জাতের ফলন প্রদর্শনী করা হয়। স্থানীয় কৃষকরা এসব ধানের ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানান, এই জাতের চাল চিকন ও সুস্বাদু, গাছ ঝড়-বৃষ্টিতে সহজে হেলে পড়ে না এবং ফলনও তুলনামূলক বেশি। ফলে লোহাগড়ার কৃষকদের মধ্যে এসব উন্নত জাতের হাইব্রিড ধান চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)