যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলায় রনি গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৪৩ পিএম
খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলায় রনি গ্রেপ্তার

খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বাগেরহাট বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) র‌্যাব-৬ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনি সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রনির বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)