যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০১:১৩ এ এম
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই ঘটনা ঘটে।

ব্যক্তির নাম সুজন সরকার (২৫)। তিনি ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। বিকেলে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালি জানান, সকালে সুজন মেশিন দিয়ে ধান ঝাড়ার জন্য ঘরের ভেতরে ঢুকে ধান মাড়াই মেশিনের প্লাগ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে বাড়ির সদস্যরা উদ্ধার করে তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশাশুনির থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)