যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁদাবাজি সন্ত্রাস লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:১৩ পিএম
চাঁদাবাজি সন্ত্রাস লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার মাতকাটি গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আমরা গরীব মানুষ। মানুষের ১০ বিঘা জমি লিজ নিয়ে আমরা ভাগে করি। কিন্তু সেই জমিতে বিএনপির নামধারী কতিপয় ব্যক্তি আমাদের ফসল নিয়ে আটকে রেখেছে। পুকুরের মাছ ধরে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার দলের নাম ব্যবহার করে তারা আমাদের মতো কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে।

কৃষক মুজাহিদুল বলেন, আমি দুই বছর জমি ভাগে করি। এই জমিতে শস্য লাগানোর পর যখন কাটতে যাবো, তখন বিএনপি নামধারী সন্ত্রাসী বাহিনী আমাদের খেতের শস্য কেটে নিয়ে যায়। সন্ত্রাসী রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন, সাগর এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। তাদের দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তারা ধান লাগানোর সময় ১০ হাজার টাকা চেয়েছিলো, তারপর ৫ হাজার টাকা নেয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাব্বত গাজী, জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল, মুজাহিদুল ইসলামসহ এলাকাবাসী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)