যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বাউবির ডিসিএসএ প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৫:২২ পিএম
যশোরে বাউবির ডিসিএসএ প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত 'ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন' (ডিসিএসএ) প্রোগ্রামের ২৫১ টার্মের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিসিএসএ প্রোগ্রামের সমন্বয়কারী মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক সেখ সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সেখ সোহেল আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবসময়ই শিক্ষার আলো সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, জ্ঞানই শক্তি; আর এই ডিসিএসএ প্রোগ্রাম শিক্ষার্থীদের সেই শক্তি অর্জনে সরাসরি সহায়তা করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউবি যশোরের উপ-আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু, সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন, স্টাডি সেন্টারের শিক্ষক মো. সাইদুর রহমান, আলবার্ট সুবীর মন্ডল এবং ল্যাব শিক্ষক উম্মে তাইয়্যেবা।

ওরিয়েন্টশনে নবীন শিক্ষার্থীরা বাউবির শিক্ষা পদ্ধতি ও কোর্সের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা গ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)