সুবর্ণভূমি ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন (ইউএভি) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।
শুক্রবারের (৮ মে) এই হামলার ঘটনায় অন্তত তিনজন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট ৫৫১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৩টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করে আসছে।
সবশেষ এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা