যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৬:৩০ পিএম
ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

Subornovumi ওয়েই ফেংহে এবং লি শাংফু ছবি: সংগৃহীত

ঘুস নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের দু’জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।  অর্থাৎ তাদের বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে।  খবর সিএনএনের।

প্রতিবেদন অনুসারে, এই দু’জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।

এক প্রতিবেদনে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, দুই সাবেক মন্ত্রীর মধ্যে একজন জেনারেল ওয়েই ফেংহে, ঘুষ নিয়েছিলেন। আর অন্যজন জেনারেল লি শাংফু, যিনি শুধু ঘুষ নেননি, দিয়েছেনও।

ঘোষণায় অভিযোগগুলো সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। 

চীনে, দণ্ডিত ব্যক্তিরা ভালো আচরণ করলে বিচারকরা সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে আনেন।

কয়েক বছর আগে চীনের নেতা শি জিনপিং-এর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শুদ্ধ করার সবশেষ অভিযান যখন গতি পাচ্ছিল, তখন পদ থেকে অপসারিত ও গ্রেফতার হওয়া প্রথম সারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই দুই জেনারেল ছিলেন।

ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, শুদ্ধি অভিযান শুরুর সময় থেকে প্রায় ১০০ জন ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা তারা জনসমক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছেন, যা থেকে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)