যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:৪৪ পিএম
মেহেরপুরে অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট হিসেবে অভিযুক্ত আক্তারুল ইসলাম ওরফে আখতারুজ্জামান ফিলসনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দীর্ঘদিন পলাতক থাকা এই আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আক্তারুজ্জামান ফিলসন অনলাইন জুয়ার একটি সক্রিয় চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে অন্তত দুটি মামলার পাশাপাশি অন্যান্য মামলাও রয়েছে।

গত বছরের ৪ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় তিনি ১২ নম্বর আসামি এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানায় দায়ের হওয়া আরেকটি মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি দেশ-বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করতেন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ অন্যান্য মামলায় পলাতক আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)